ইভটিজিংয়ের অপবাদ দিয়ে তরুণকে নির্যাতন, ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

বগুড়ার শিবগঞ্জে এক তরুণকে অমানষিক নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, ইভটিজার সন্দেহে রুবেল (১৭) নামের ওই তরুণের ওপর নির্যাতন চালায় কয়েকজন প্রভাবশালী। গত বুধবার উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষ্মীকোলা চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লক্ষিকোলা চকপাড়া গ্রামের তরুণ রুবেল একই গ্রামের কলেজ পড়ুয়া মেয়ের গোসল করার সময় উঁকি মেরেছে এমন অভিযোগ তুলে গত ৩ আগস্ট একই গ্রামের জিল্লাল কসাইয়ের ছেলে মোনারুল ইসলাম, মৃত রন্জো সরকারের ছেলে শহিদুল ইসলাম ও মালোসহ কয়েকজন প্রভাবশালী বাড়ি থেকে ডেকে এনে হাত-পা বেঁধে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন।

এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিলেও প্রভাবশালীদের ভয়ে থানায় অভিযোগ দেওয়ার সাহস পায়নি নির্যাতনের শিকার ওই তরুণ। কিন্তু গত বুধবার নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে নির্যাতনকারীদের একজন ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। শুধুমাত্র সন্দেহেরবশবর্তী হয়ে এমন নির্যাতন চালানোর বিচার দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দেন অনেকে।

ভুক্তভোগী রুবেল বলেন, পুর্ব শত্রুতার জেরে আমাকে অপবাদ দিয়ে নির্যাতন করেছে তারা। এছাড়াও গ্রাম ছাড়ার হুমকিও দিয়েছে প্রভাবশালীরা।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সনাতন চন্দ্র সরকার বলেন, রুবেলকে নির্যাতনের একটি ভিডিও আমাদের নজরে এসেছে৷ ইতিমধ্যে ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ভিডিও আসছে
বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর