কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই। শুক্রবার রাত সাড়ে ৮টায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা ও ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।

সাংবাদিক রাহাত খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ডা. মুরাদ বলেন, রাহাত খান ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান কথাসাহিত্যিক। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তাঁর অবদান উল্লেখযোগ্য। সাংবাদিক হিসেবেও রাহাত খানের অবদান প্রণিধানযোগ্য। তিনি তাঁর সৃজনশীল লেখনীর মাধ্যমে পাঠকসমাজের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর