নিজেকে ‘রাষ্ট্রপতির ছেলে’ পরিচয় দিয়ে প্রতারণা

কিশোরগঞ্জের ইটনায় নিজেকে রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. তাজুল ইসলাম (৪৮) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার দুপুরে প্রতারক তাজুল ইসলামকে কোর্টে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার সীমান্তর্তী নান্দাইল উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় কিশোরগঞ্জের জেলা প্রশাসকের গোপনীয় শাখার সহকারী মো. আশিকুর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন।

আটককৃত মো. তাজুল ইসলাম কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা গ্রামের মৃত জিয়াউল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. হাম্মাদ হোসেন জানান, আটক তাজুল নিজেকে কখনও সংসদ সদস্য এবং কখনও রাষ্ট্রপতির ছেলে পরিচয়ে বিভিন্ন অফিসে তদবির করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর