সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

এক শোকবার্তায় মন্ত্রী জানান, ‘সাংবাদিকতা ও সাহিত্য জগতে রাহাত খানের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

পরিবেশ মন্ত্রী রাহাত খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, রাহাত খান (৮০) শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর