ম্যান সিটিতেই যাবেন মেসি, জানালেন তার বাবা

মেসিকে দলে ভেড়াতে দৌড়ের উপর রয়েছে ক্লাবগুলো। পিএসজি, ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটি। এ তিনটি ক্লাব এগিয়ে মেসিকে দলে ভেড়ানোর জন্য। কিন্তু মেসির ইচ্ছা তিনি যাবেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যান সিটিতেই।

গত মঙ্গলবার মেসি জানিয়ে দিলেন তিনি আর বার্সাতে থাকতে চাচ্ছেন না। নতুন মৌসুমে অন্য কোনো ক্লাবে খেলার ইচ্ছাই তার। আর তিনি বেছে নিয়েছেন ইংল্যান্ডের অন্যতম শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটিকে, এমনটাই জানিয়েছেন তার বাবা জর্জ মেসি।

ফ্রান্সের অন্যতম সংবাদমাধ্যম লা ইকুইপের প্রতিবেদন মোতাবেক আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির বাবা লিওনার্দোকে জানিয়ে দিয়েছেন যে, মেসি জানিয়ে দিয়েছেন
তিনি ম্যান সিটিতে যেতে চান। যেখানে তিনি পুনরায় পাবেন প্রাক্তন গুরু পেপ গার্দিওলার শিষ্য।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর