অপহরণকৃত কিশোরী দুই দিন পর উদ্ধার, অপহরণকারী আটক

যশোরের বেনাপোলে অপহরণকৃত কিশোরীকে দুই দিন পর উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। এসময় অপহরণকারী মোর্তেজুল হক রাজীবকে (৩৪) আটক করা হয়। উদ্ধারকৃত কিশোরী বেনাপোল পোর্টথানাধীন দৌলতপুর গ্রামের মাহবুরের মেয়ে।

আটকৃত আসামী খুলনা জেলার টুটপাড়া দোলকোলা গ্রামের মোজাম্মেল হক এলাহীর ছেলে। কিশোরী মামা আরিফুল ইসলাম বলেন, এক মহিলার যোগসাজশে তার ভাগ্নীকে নিয়ে পালিয়ে যায় রাজীব। পরের দিন তার বোন বেনাপোল পোর্টথানায় অভিযোগ করেন।পোর্ট থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুলনা হতে আসামিকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে কিশোরীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নং-৩১, তারিখ-২৬/৮/২০) দায়ের করেন। ধৃত আসামী মোর্তেজুল খুলানা জেলার টুটপাড়া এলাকাধীন দোলকোলা গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক এলাহীর পুত্র।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিক জানান,তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে নিঁখোজ কিশোরীকে উদ্ধার করা হয়। মামলার ভিকটিমকে মেডিকেল ও আসামী কে কোর্টএ প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর