করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের সাবেক আইজিপি, কিশোরগঞ্জ-২ ( কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এমপি নূর মোহাম্মদের এপিএস মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন:-
“করোনাকালীন (মার্চ-আগষ্ট) ৬ মাসের মধ্যে ৫ মাসের বেশি সময় নির্বাচনী এলাকার জনগণের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ স্যার।
কটিয়াদী-পাকুন্দিয়ার বাজারঘাট থেকে শুরু বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছেন।
সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে অসহায় মানুষজনকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
গত ৪-৫ দিন যাবত একটু অসুস্থাবোধ করায় করোনা পরীক্ষা করান। এতে ফলাফল পজিটিভ আসে।
এটি যেহেতু ছোঁয়াছে ভাইরাস তাই সকলের স্বার্থে আগামী কয়েকদিনের জন্য কটিয়াদী-পাকুন্দিয়ায় স্যারের বিভিন্ন কর্মসূচি এবং নেতাকর্মীসহ সকলের সাক্ষাৎ থেকে নিজেকে বিরত রেখেছেন।
আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন। দোয়া চাই।।”
