‘আমরা এখন বাঁচা-মরার লড়াই করছি’

একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আনার আন্দোলনে ‘ইস্পাত কঠিন ঐক্য’ চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার জাতীয়তাবাদী দলের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চ্যুয়াল সভায় তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯৭৯ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ড্যাব প্রতিষ্ঠা করেন।

ফখরুল বলেন, আমরা এখন যে সংগ্রাম করছি, যে লড়াই লড়ছি করছি- সেটা আমাদের বাঁচা-মরার লড়াই, এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। আমরা জানি যে, এই সংগ্রাম খুব কঠিন। ডেক্টেরশিপ থেকে ডেমোক্রেসি থেকে ফিরে আসা- এটা খুব কঠিন লড়াই। সেই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সেজন্য আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্পাত কঠিন ঐক্য। একদিকে আমাদের বিএনপির ঐক্য, সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর ঐক্য এবং অন্যদিকে একটা জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য তৈরি করেই আমাদেরকে অবশ্যই এই ভয়াবহ যে দানব আমাদের বুকের ওপর চেপে বসে আছে, এই যে ভয়াবহ একটি একদলীয় শাসনব্যবস্থা আমাদের ওপরে চেপে বসেছে একে সরাতে হবে।

তিনি আরও বলেন, একদিকে যেমন করোনা প্রতিরোধের জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করছি, বিএনপি অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনগুলো- ড্যাব একইভাবে আজকে গণতন্ত্রকে রক্ষার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক তাকে মুক্ত করবার জন্যে, আমাদের নেতা যিনি সম্ভাবনাময় আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেবকে ফিরিয়ে আনবার জন্যে আমরা যে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনকে ইস্পাত লক্ষ্যে পৌঁছাতে হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর