কলেজছাত্রীর আপত্তিকর ছবি নিয়ে চাঁদা দাবি, যুবক আটক

সাতক্ষীরায় আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কলেজছাত্রীর কাছে চাঁদা দাবি করেন ফিরোজুর রহমান(৩৫) নামে এক যুবক। শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে শহরের নিউ মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ ফিরোজুর রহমানকে আটক করা হয়।

শহরের নিউ মার্কেট এলাকার খলিলুর রহমানের ছেলে আটক ফিরোজুর রহমান রানা।

সদর উপজেলার বাশহদা এলাকার বাসিন্দা ভুক্তভোগী ওই কলেজছাত্রী। তিনি সাতক্ষীরা ‘ল’ কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী।

ওই কলেজছাত্রী বলেন, ফিরোজুর রহমান রানার স্ত্রী মিতালী কৌশলে ব্যক্তিগত ৫-৬টি ছবি আমার মোবাইল থেকে নিয়ে নেন। এরপর মিতালী সেই ছবি তার স্বামী রানার কাছে দিয়ে দেয়। সেই ছবি কয়েকজনের কাছে ছড়িয়ে দেন রানা। এরপর দুই লাখ টাকা চাঁদা দাবি করেন না হলে আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। আমি এ ঘটনায় লিখিতভাবে অভিযোগ করেছি পুলিশ সুপারের কাছে। অভিযোগের পর ডিবি পুলিশ রানাকে আটক করেছে। আমি রানার শাস্তি চাই।

সাতক্ষীরা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ হাসান জানান, অভিযুক্ত ফিরোজুর রহমানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর