কুয়েতে প্রবাসী বাংলাদেশি মা-মেয়ে খুন

কুয়েতে নিজ বাসায় প্রবাসী বাংলাদেশি এক মা ও তার মেয়ে খুন হয়েছেন। তবে খুনিকে শনাক্ত করা যায়নি।

আজ শুক্রবার (২৮ আগস্ট) নিজ বাসায় তারা খুন হন। আরব টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতের জেলেব আল সুখা এলাকায় নিজ বাসায় মা ও মেয়ে খুন হয়েছেন। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। একই সাথে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

খুন হওয়া বাংলাদেশি মা ও মেয়ের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। কে বা কারা খুন করেছেন, তাও এখনো স্পষ্ট নয়। কুয়েত পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর