যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ইছামতি নদী পার হয়ে আসার সময় ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আমান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১০ টার সময় সাদিপুর সীমান্তের ডাক্তার বাড়ি পোস্ট থেকে আটক করা হয়। আটকৃত মাদক ব্যাবসায়ী হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আমির আলীর ছেলে আমান (২০)।
৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, সাদীপুর সীমান্তের ডাক্তার বাড়ি বিজিবি পোস্ট থেকে আমানকে ৯০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। তার সাথে থাকা অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তারা ভারত থেকে দীর্ঘদিন যাবত ফেন্সিডিল আনে।
আটককৃত মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস