বাতিল করা হলো চলতি বছরের জেএসসি এবং পিএসসি পরীক্ষা। তবে এখনো এইচএসসি পরীক্ষা বাতিল করার মতো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, করোনা পরিস্থিতি অনুকূলে আসলে পরীক্ষা আয়োজন করা হবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল(বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দফতর, সংস্থার প্রধানদের অংশগ্রহণে করোনাকালীন ও করোনা-পরবর্তী শিক্ষাব্যবস্থা নিয়ে এক অনলাইন সভা অনুষ্ঠীত হয়। উক্ত সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষার আয়োজন করার প্রস্তুতি নিতে বলেছেন।
বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক নয়, তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কীভাবে পাবলিক পরীক্ষার আয়োজন করা যায় সে বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন মন্ত্রী।
কেএস/বার্তাবাজার