লন্ডনে ফস্টার কেয়ারারকে (দত্তক গ্রহণকারী) ছুরি ঠেকিয়ে নিজের ৩ সন্তানকে নিয়ে পালিয়েছেন ইমরান সাফি(২৬) নামে এক বাবা। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
সন্তানরা হলেন- মোহাম্মদ বিলাল (৬) মোহাম্মদ ইবরার (৫) এবং মোহাম্মদ ইয়াসের (৩)।
জানা গেছে, গত ২০ আগস্ট সাউথ লন্ডনের কল্সডনে একটি বাড়ি থেকে ফস্টার কেয়ারারকে ছুরি ঠেকিয়ে ইমরান সাফি তার ৩ সন্তানকে নিয়ে পালিয়ে যান।
ইমরান সাফি আফগান অরিজিন। ফস্টার হোমে নিজের সন্তানদের সঙ্গে দেখা করার আইনগত অধিকার নেই তার। এই হোমের ঠিকানাও তার জানার কথা নয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দিয়েছে পুলিশ।
তবে ২০ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৩ সন্তানসহ ইমরান সাফির সন্ধান পাচ্ছে না পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ৩ শিশুসহ বাবার ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করে জনগণের সহযোগিতা চেয়েছে পুলিশ।
বার্তাবাজার/কে.জে.পি