দরজায় কড়া নাড়ছে আইপিএল। আর মাএ তিন সপ্তাহ পরে শুরু হবে সবছেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। তার আগেই বড় এক দুঃসংবাদ পেলো আইপিএল। টুর্নামেন্টের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের এক পেসার এবং ১২ জন সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল(বৃহস্পতিবার) দুবাইয়ে করা করোনা টেস্টে ১৩ জনের নমুনার ফল পজিটিভ এসেছে। যার ফলে তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো চেন্নাই সুপার কিংস দলকে। আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুশীলনে নামতে পারবে ধোনীর দল।
কেএস/বার্তাবাজার