চট্রগ্রাম বিভাগীয় প্রথম স্থানে স্কলারশীপ পেলেন আইডিয়াল শিক্ষার্থী মেহের আজীজ

চলতি বছরের দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে চট্রগ্রাম বিভাগের বিভাগীয় প্রথম হয়েছে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার শিক্ষার্থী মেহের আজীজ আপন।

আপন বিজ্ঞান বিভাগ থেকে বোর্ড পরীক্ষায় ১৪শ নাম্বারে ১২ শ ৬৪ পনাম্বার পেয়ে স্কলাশীপ অর্জন করে। সে সদর উপজেলার মোঃ আজীজুর রহমান ও রাহেনা আক্তার দম্পত্তির ছেলে। একই সাথে সেরা ১০ জনের ৪ জনই আইডিয়াল আলিম মাদরাসার শিক্ষার্থী। ২০২০ সনে পরীক্ষায় ১১ জনই এ প্লাস অর্জন করে।

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরা ২০১৩ সাল থেকে শতভাগ পাশ করে আসছে। পাশপাশি শতভাগ বিজ্ঞান বিভাগে এ প্লাসসহ গত দুই বছর ধারাবহিক এ প্লাস পেয়ে গৌবজ্জল অর্জন করে প্রতিষ্ঠানটি।

মেহের আজীজ আপন স্কলারশীপ পাওয়ায় লক্ষ্মীপুরের সকল স্তরে শিক্ষাবিদরা অভিনন্দন জানান। তার এমন কৃতিত্বে গৌরবজ্জল লক্ষ্মীপুর জেলা ও জেলার মানুষ। মেহের আজীজ আপন ভবিষ্যতে একজন ইসলামিক স্কলারসহ মানুষ সেবা দেশের সর্বোচ্চ পদমর্যাদায় চিকিৎসক হওয়ার আশা পোষন করে।

প্রতিষ্ঠানটি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন জানান, ২০১৩ সন থেকে আইডিয়ালের সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় বরাবরই শত ভাগ পাশ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত দুই বছর বিজ্ঞান বিভাগে শতভাগ এ প্লাস সহ আমাদের শিক্ষার্থীরা বৃত্তিপ্রাপ্ত হচ্ছে।

সর্বশেষ মাদরাসা শিক্ষাবোডের্র অধীনে দাখিল পরীক্ষায় চট্রগ্রাম বিভাগের আমাদের শিক্ষার্থী মেহের আজীজ আপন প্রথমসহ সেরা ১০ জনের ৪ জনই স্কলারশীপ পায়। এতে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আগামীতেও আমরা আশাবাদী আরো বেশি শিক্ষার্থী চট্রগাম বিভাগীয় সেরা হওয়ার পাশাপাশি সারাদেশে মাদরা বোর্ডে সেরা হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর