কুমিল্লায় করোনায় নতুন শনাক্ত ২৪, সুস্থ ১২

কুমিল্লায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ২৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৩২ জন। জেলায় মোট মারা গেছেন ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় সুস্থ হয়েছেন ১২ জন। মোট সুস্থ ৫ হাজার ১৮৬জন।

আজ শুক্রবার(২৮ আগস্ট) কুমিল্লা সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ১৯ জন কুমিল্লা নগরীর। অন্যরা হচ্ছেন- লাকসামে ৪ জন ও নাঙ্গলকোটে একজন। সুস্থ হয়েছেন নগরীতে ১০জন ও নাঙ্গলকোটে ২ জন। জেলায় এ পর্যন্ত ৩১ হাজার ২৯৫ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৩০ হাজার ৫৭১ জনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর