হাসপাতালে ভর্তি ১৩ ডেঙ্গু রোগী

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকায় বিভাগসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন রোগী হাসপতালে ভর্তি হয়নি। কিন্তু বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ১২ জন এবং খুলনা বিভাগে ১জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে একজনের তথ্য পাঠানো হয়। তবে আইইডিসিআর তথ্য বিশ্লেষণ করে মৃত্যু ডেঙ্গু জনিত নয় বলে নিশ্চিত করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর