ওসি প্রদীপসহ ৩ আসামি আরও ৩ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার বিকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ প্রত্যেককে ফের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ জানান, শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। সেখানে তাদেরকে আবারও রিমান্ডের আবেদন করেন র‌্যাব তদন্ত কর্মকর্তা।

এ সময় ওসি প্রদীপের আইনজীবী আহসানুল হক রিমান্ড না মঞ্জুর করে ওসি প্রদীপের জামিন আবেদন করেন। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আবেদন দুটি নাকচ করে জামিন নামঞ্জুর করেন এবং প্রত্যেককে ৩ দিন করে রিমান্ডের আদেশ দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর