কুঁড়িয়ে পাওয়া ২৪ লাখ টাকা ফেরত দিলেন বাংলাদেশি

আরব অমিরাতে পরিত্যক্ত একটি গাড়ি থেকে কুড়িয়ে পাাওয়া ২৪ লাখ টাকা ফেরত দিয়েছেন বাংলাদেশি প্রবাসী মুহাম্মদ মহসিন সুমন। তার এমন সততায় মুগ্ধ দেশটির নাগরিকরাও।

গত বুধবার (২৬ আগস্ট) রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফাতে পরিত্যক্ত একটি গাড়ির সিটের নিচে প্রায় ২৪ লাখ টাকা কুড়িয়ে পাওয়ার পরপরই আবুধাবি পুলিশের কাছে জমা দেন তিনি।

মুহাম্মদ মহসিন সুমনের বাড়ি ফেনী জেলার দাগন ভূঁইয়া থানার দেবরামপুরে।

মহসিন বলেন, গাড়িটি তার গ্যারেজে রিকভারিতে আসায় টাকার মালিককে খুঁজে পাওয়া যায়নি। একদিন অপেক্ষা করার পরও এই বিপুল টাকা নিতে আসেনি প্রকৃত মালিক। পরে পুলিশ স্টেশনে গিয়ে টাকাগুলো জমা দেন তিনি। প্রকৃত মালিককে খুঁজে পেলে আমাকে ডেকে তার হাতে টাকা তুলে দিবেন বলে জানিয়ে আবুধাবি পুলিশ। ২৪ লাখ ফিরিয়ে দিতে পেরে আনন্দিত প্রবাসী বাংলাদেশি মহসিন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর