রাজধানীর উত্তরখানে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. সোহাগ নামে এক কলেজছাত্র প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উত্তরখানের রাজাবাড়ি খ্রিস্টানপাড়ায় এই হত্যাকাণ্ডটি ঘটে। নিহত সোহাগ ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ছিল।
সোহাগের বড় ভাই সোলায়মান জানান, গতকাল রাতে স্থানীয় এক রিকশা চালককে কিশোর গ্যাংয়ের সদস্যরা গালিগালাজ করে। যার প্রতিবাদ করতে এগিয়ে আসে সোহাগ। পরে সোহাগের সাথে তর্কের এক পর্যায়ে ছুরি মেরে পালিয়ে যায় গ্যাংয়ের সদস্যরা। মূমূর্ষাবস্থায় সোহাগকে উদ্ধার করে উত্তরার নর্দান হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে কিশোর গ্যাংয়ের প্রধান হৃদয়কে প্রধান আসামি করে আরও ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। পরে হত্যায় জড়িত সন্দেহে বাবু, শাহিন, রায়হান ও সাব্বির নামে ৪ জনকে পুলিশ গ্রেফতার করে।
বার্তাবাজার/এসজে