ছেলেকে মাদক সেবনে বাধা দেয়ায় মাকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক সেবনে বাধা দেয়ায় মাকে জবাই করে হত্যা করেছে পষন্ড ছেলে। শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শেফালী বেগম (৬০) ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। স্থানীয়রা ঘাতক ছেলে জাফর হোসেনকে (২৬) আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

নিহত বড়ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে তার ছোট ভাই জাফর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে। এতে অনেক টাকা ঋণ হয়েছে সে। বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করে এবং খারাপ আচরণ করতেন। এ নিয়ে। শুক্রবার সকালে মায়ের সাথে বাকবিতন্ডের একপর্যায়ে মাকে বিছানায় ফেলে দা দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করতে সক্ষম হয়।

খবর পেয়ে রায়পুর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে মাসুদকে তাদের হেফাজতে নেয়। একই সাথে পুলিশ শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আটক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছেলের মাদক সেবনের বিরোধের কারণে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর