দেশে একদিনে করোনা শনাক্ত ২ হাজার ২১১, মৃত্যু ৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ২১১ জন। এদিনে মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ১৭৪ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।

শুক্রবার(২৮ আগস্ট) দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪১টি নমুনা নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। সুস্থতার হার ৬৪ দশমিক ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জনে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর