দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শিনজো অ্যাবে পদত্যাগ করেছেন। নিজের স্বাস্থ্যের অবনতির কারণে তিনি তার পদ থেকে সরে এসেছেন বলে নিজেই জানিয়েছেন।
আজ (শুক্রবার) এক সংবাদ সন্মেলনে তিনি এই ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে এমন খবর প্রকাশ করেছে।
চিকিৎসা সংক্রান্ত কারণে দ্বিতীয়বারের মতো ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন শিনজো। এর আগে অন্ত্রে প্রদাহের সমস্যা নিয়ে ২০০৭ সালেও তিনি ক্ষমতা ছেড়েছিলেন।
চকিন্তু পার্লামেন্টের নিম্নকক্ষে ব্যাপক বিজয় নিয়ে ২০১২ সালে তিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তবে এবার তিনি আরও বছরখানেক দায়িত্ব পালন করতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে