পাবনায় মদপানে ২ কলেজ ছাত্রের মৃত্যু

পাবনার আতাইকুলায় ছোট বোনের জন্মদিনে উৎসবে মদপানে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছেন। মৃত্যু কলেজ ছাত্ররা হলো- সাঁথিয়া উপজেলার বনগ্রাম সাহাপাড়ার নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২) ও সুবাস সাহার ছেলে আকাশ সাহা (২০)। নিহত দুইজন একে অপরের বন্ধু ছিল।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর রাতে জেলার সাঁথিয়া উপজেলার বনগ্রাম সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন বুঝতে পাওয়ায় তাদের উদ্ধার করে রাত তিনটার দিকে তাদের সিরাজগঞ্জের এনায়েতপুর একটি বেসরকারী হাসপাতালে নেওয়ার পথে তারা দুইজনই মূত্যু হয়।

পাবনা সদর সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রুম থেকে মদ খাওয়ার বিভিন্ন আলামত পেয়েছে। আমরা অধিক গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছি এই মদের উৎস কোথায়, কারা এসবের সাথে জড়িত। তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর