বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ। ফিটনেস, আকশ্যন, ড্যান্স এই সবকিছুতেই নিজের সেরাটা দিয়ে হয়ে উঠেছেন নির্ভশীল একজন অভিনেতা। ‘বাঘি ৩’তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি। করোনাকালে ‘বাঘি ৩’সেরকম ব্যবসা করতে পারেনি। তবে এর আগের সিনেমাগুলোতে বেশ দর্শক প্রশংসা পেয়েছেন টাইগার শ্রফ।
তার ভক্তদের জন্য সুখবর, টাইগার শ্রফ এবার সিলভারস্টোনের ‘র্যাম্বো’ ছবিটির রিমেক নিয়ে আসছেন।
২০১৬ সালে ‘র্যাম্বো’সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা ছিল। আর টাইগার শ্রফকেই নায়ক হিসাবে ঘোষনা করা হয়। সিদ্ধার্থ আনন্দের কাঁধে পড়ে সিনেমাটির পরিচালনার দায়িত্ব। কিন্তু যশরা ফিল্মসের ব্যস্ত শিডিউলের জন্যই ছবিটির কাজ শুরু করতে দেরি হচ্ছে।
অবশেষে যশরাজ ফিল্মসের বেশকিছু নতুন প্রজেক্টের সঙ্গে ‘র্যাম্বো’ও নির্মিত হবে। তবে পরিচালকের জায়গাটিতে পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধার্থের পরিবর্তে দর্শকদের বহুল কাঙ্ক্ষিত এই সিনেমাটি পরিচালনা করবেন রোহিত ধাওয়ান।
আগামী বছর টাইগার শ্রফকে নিয়ে কাজ শুরু হবে ‘র্যাম্বো’সিনেমাটির। কারন রোহিত ধাওয়ান বর্তমানে কার্তিক আরিয়ানকে দিয়ে আল্লু অর্জুনের ‘ভাইকুন্থাপরামুলো’ছবিটির রিমেক তৈরি করছেন।
অবশ্য এখনো ঠিক করা হয়নি ছবিতে টাইগারের বিপরীতে কে থাকবেন। শিগগিরই তা প্রকাশ করা হবে।
বার্তা বাজার কে.কে