করোনাকে ভয় পাইনি, ভয় পাবো না: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনাকে ভয় পাইনি, ভয় পাবো না। আমরা একে পরাভূত করবো।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। পরে অধিদপ্তরকে চিকিৎসা উপকরণ হস্তান্তর করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা এখনো কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেনি, তবে গ্রামের মানুষ যাতে উন্নত চিকিৎসা সেবা পায় সে ব্যাপারে নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে, এ কথা সত্য যে এখনো কোথাও কোথাও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। গ্রামাঞ্চলে এখনও স্বাস্থ্যসেবার মান কাঙ্খিত পর্যায়ে পৌঁছে নাই। শুধু রাজধানীকেন্দ্রিক নয়, চিকিৎসাসেবা তৃণমূলে পৌছানোর জন্য সরকার কাজ করছে। এখানে অনিয়ম দূর করতে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

এ সময় তিনি হাসপাতালে করোনা রোগীদের যাতে উপেক্ষা না করা হয় সে বিষয়ে বিশেষ নজর দিতে স্বাস্থ্যের ডিজিকে আহ্বান জানান। একই সাথে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফলাফল আরও দ্রুত গতিতে দেবার আহ্বান জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর