ফেসবুকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ায় ১৩ আফ্রিকান গ্রেফতার

ফেসবুকের মাধ্যমে গভীর প্রতারণার জাল বুঁনে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ১৩ আফ্রিকান নাগরিকসহ মোট ১৫ জনকে আটক করেছ পুলিশ। এই চক্রটির সাথেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রী তূর্ণা জড়িতে আছে বলে জানিয়েছে সিআইডি।

আজ (শুক্রবার) রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডি কার্যালয়ে ব্রিফিং শেষে অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার এসব তথ্য জানান।

তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে পুরস্কার দেয়ার নামে অর্থ হাতিয়ে নিতো চক্রের সদস্যরা। ফেসবুকে নারীর ভুয়া আইডি খুলে যাদের আর্থিক অবস্থা ভাল তাদের টার্গেট করে। এরপর পুরস্কার দেয়া, যুদ্ধগ্রস্থ দেশের সম্পদ কমমূল্যে বিক্রিসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো তারা।

তিনি আরও জানান, তারা অনেকে স্টুডেন্ট ভিসায় এসে এই অপরাধে জড়িত হচ্ছে। দেশে নাইজেরিয়ান কমিউনিটি তৈরি করেছে। এরা ঘন ঘন বাসা পরিবর্তন করে। তাই বিদেশীদের বাসা ভাড়া দেবার ক্ষেত্রে সতর্ক হতে পরামর্শ দেন এই কর্মকর্তা। প্রায় সবগুলো চক্রই ধরা পড়েছে। চক্রের অনেক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখন একটি বা দুটি চক্র ধরা বাকি। তবে অনেকে গা ঢাকা দিয়েছে।

সিআইডির এই কর্মকর্তা বলেন, এই চক্রে দুজন বাংলাদেশি নারী সহযোগী ছিল। দেশিয় লোকদের যোগসাজশে তারা কাজ করে। এদের খোঁজা হচ্ছে; এদেরকেও ধরা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর