উচ্চশিক্ষার জন্য ভর্তি ও চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের আগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলকভাবে ডোপটেস্ট বা বিশেষ পরীক্ষা করার জন্য সুপারিশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বিশেষ সভায়। একইসাথে সরকারি-বেসরকারি চাকরিতে যোগদানের আগেও ডোপ টেস্ট চালু করার সুপারিশ করা হয় সভায়।
গতকাল (বৃহস্পতিবার) সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোড়দার ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেয়া হয়। কারাগারে মাদকাসক্তদের আলাদা রাখার সুপারিশ করা হয়েছে বৈঠকে।
কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, মো. ফরিদুল হক খান ও পীর ফজলুর রহমান সভায় অংশগ্রহণ করেন। মাদক সংক্রান্ত মামলার আসামীগণ যাতে ফাকফোকড় দিয়ে বের হতে না পারে, সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।
বার্তাবাজার/এসজে