খুলনা মহানগরীতে এক স্কুলছাত্রী শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর মিস্ত্রীপাড়া বাজারের আরাফাত জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ঐ শিশু নগরীর সরকারি ইকবাল নগর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পাড়াশোনা করে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে খুলনা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খতিয়ে দেখছি।
বার্তাবাজার/এসজে