নান্দাইলে ভুয়া কাজীসহ কনের দুই মামাকে কারাদণ্ড

ময়মনসিংহের নান্দাইলে বাল্যবিবাহের চেষ্টার অপরাধে ভূয়া কাজী ও কনের দুই মামাকে কারাদান্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার মধ্যরাতে নান্দাইল পৌর সদরের দশালিয়া গ্রামের শফিকুল ইসলামের ভাগ্নী কিশোরী কন্যা বিউটি আক্তারকে তার নিজ বাড়িতে রেখে গোপনে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল।

উক্ত কিশোরী কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামের আবেদ আলীর কন্যা। পরে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিবাহের সত্যতা পান।

এসময় বিবাহের নিবন্ধন করতে আসা ভূয়া কাজী আবুল হাসেমকে আটক সহ তার কাছে থাকা বিবাহ নিবন্ধন বই জব্দ করা হয়। পাশাপাশি উক্ত বাল্য বিয়ের প্রস্তুতির দায়ে ভ্রাম্যমাণ আদালতে কিশোরীর দুই মামা মৃত আঃ গফুরের পুত্র শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। অপরদিকে উক্ত ভূয়া কাজী আবুল হাসেমকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন জানান।

তিনি আরও জানান, বর পক্ষকে বিয়ে বাড়িতে উপস্থিত পাওয়া যায়নি। তবে আমরা বাল্য বিয়ে প্রতিরোধে সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি এবং নান্দাইলকে বাল্যবিয়ে মুক্ত করতে সকলের সহযোগীতা কামনা করছি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর