রাজধানীর সবুজবাগ এলাকার পূর্ব বাসাবো থেকে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। শিব্বির আহমাদ (২২)
আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে অর্থ লেনদেন করতো বলে প্রাথমিকভাবে তথ্য আছে। পুলিশ এবিষয় পরে বিস্তারিত জানাবে।
বার্তাবাজার/অমি