পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে যাচ্ছেন। আজ (শুক্রবার) জাপানের স্থানীয় কিছু গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত খবরে বলা হয়, আজই (শুক্রবার) প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে একতি সংবাদ সন্মেলন করে সেখানেই পদত্যাগের ঘোষণা দিবেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে’র প্রতিবেদনে বলা হয়, শারীরিক সুস্থতার জটিলতায় তিনি পদত্যাগ করছেন।

এর আগে গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন উঠেছিল জাপানের প্রধানমন্ত্রি শিনজো অ্যাবে অসুস্থ। কয়েকদিনের মাঝেই তাকে পরপর দুইবার হাসপাতালে নিয়ে যাওয়ায় বিষয়টাকে অনেকেই দেখছেন ভয়ের চোখে। তবে জাপান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, স্বাস্থ্য পরিক্ষার রিপোর্ট জানতেই হাসপাতালে গিয়েছিলেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর