দেশে বন্যায় ২৫১ জনের প্রাণহানি

দেশে বন্যায় দুর্গত হয়েছে দেশের ৩৩টি জেলা। এই জেলাগুলোতে বন্যার কারণে সৃষ্ট সমস্যায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। গত ৩০ জুন থেকে ২৭ আগস্ট পর্যন্ত ডায়রিয়া, পানিতে ডুবা, সাপের কামড় ও বজ্রপাতসহ বন্যার কারণে সৃষ্ট নানান রোগে তাদের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মোট মৃতের মাঝে ২১০ জনই পানিতে ডুবে মারা গিয়েছেন। বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ২৫ জন ও ডায়রিয়াসহ অন্যান্ন অসুস্থতায় মারা গিয়েছেন ২ জন।

বন্যা পরিস্থিতিতে মৃতদের মাঝে কুড়িগ্রামে ২৪ জন, লালমনিরহাটে ১৯ জন, গাইবান্ধায় ১৬ জন, মানিকগঞ্জে ২৬ জন, টাঙ্গাইলে ৪১ জন, জামালপুরে ৩২ জন, কিশোরগঞ্জে ১১ জন, সিরাজগঞ্জে ১৫ জন, ঢাকায় ৯ জন, মুন্সিগঞ্জে ১০ জন, সুনামগঞ্জে ৮ জন, রাজবাড়ীতে ৬ জন, শরীয়তপুরে ৮ জন, গাজীপুরে ৬ জন, নীলফামারীতে দুজন, রংপুরে তিনজন, বগুড়ায় দুজন, ফরিদপুরে দুজন, নেত্রকোনায় সাতজন, নওগাঁয় দুজন এবং গোপালগঞ্জে দুজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার ২ হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে ১ হাজার ১৬টি ইউনিয়ন বন্যা আক্রান্ত। স্বাস্থ্য অধিদফতরের ২ হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর