রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-আসমত আলী (৪৫) ও ফারজানা (৩০)।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে লুকাসের মোড়ের ৮৫নং বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আছমত আলী পেশায় মাছ ব্যবসায়ী আর ফারজানা বেসরকারি সংস্থা আশা’র অফিসে বুয়ার কাজ করতেন। নরসিংদীর রায়পুরার বাসিন্দা এই দম্পতির মধ্যে অনেক দিন ধরেই পারিবারিক কলহ চলছিল। তাদের ঘরে তিন সন্তান রয়েছে।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দীন জানান, ‘খবর পেয়ে আজ সকালে নাখালপাড়ার লুকাসের মোড়ের ৮৫নং ভাড়া বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে’।
বার্তাবাজার/অমি