ভারতে একদিনে রেকর্ড ৭৮ হাজার করোনা রোগী শনাক্ত

ভারতে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে একদিনে রেকর্ড প্রায় ৭৮ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এসময় মৃত্যু হয়েছে এক হাজারের বেশি।

ওয়ার্ল্ডো মিটারের আজ সকালের তথ্য মতে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৭ হাজার ৮২৬ জন। আর একই সময় মৃত্যু হয়েছে এক হাজার ৬৫ জনের। ভারতে মোট শনাক্ত ৩৩ লাখ সাড়ে ৮৪ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছেন প্রায় ৬১ হাজার ৭০০ জন।

এই সময় জানিয়েছে, আগস্টে এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৬ হাজার জনের বেশি। এই মাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। জুলাইতে এ সংখ্যা ছিল ১৯ হাজার ১২২ জন।

এছাড়া করোনার বিশ্বে সংক্রমণ ২ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখ সাড়ে ৩৫ হাজারের বেশি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর