ভবিষ্যতে বন্ধু রাষ্ট্রগুলোকে অস্ত্র দিতে চায় ভারত

প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেরা আরও স্বনির্ভর হওয়ার উপর জোর তাগিদ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মনে করেন, নিজেরা প্রতিরক্ষায় আত্মনির্ভরশীল হতে পারলে সারা বিশ্বে ভারতের সন্মান বৃদ্ধি পাবে। একইসাথে তিনি মনে করেন, তারা প্রতিরক্ষায় আত্মনির্ভরশীল হলে বন্ধু রাষ্ট্রগুলোকেও অস্ত্রের যোগান দিতে পারবে।

প্রতিরক্ষা খাত নিয়ে একটি ওয়েবিনারে মোদি বলেন, বন্ধু রাষ্ট্রগুলোকে অস্ত্রের জোগান দিতে পারলে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা যাবে।

মোদি বলেন, স্থানীয়ভাবে তৈরি প্রতিরক্ষা সামগ্রীর জন্য আলাদা বাজেট ধার্য করা হয়েছে। একই সঙ্গে ১০১টি সামরিক পণ্য আর বিদেশ থেকে আমদানি করবে না ভারত। এই তালিকা সামনে আরো বড় করা হবে। বিদেশিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান মোদি।

উল্লেখ্য ভারতে এই মুহূর্তে প্রতিরক্ষা খাতে যে অর্থ খরচ হয় তার ৬০-৬৫ শতাংশই যায় আমদানি খাতে। এই খরচটি কমাতে চাইছে কেন্দ্র।
সূত্র-হিন্দুস্তান টাইমস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর