মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশে শক্তিশালী আঘাত হেনেছে হারিকেন লরা। লরার তান্ডবে এখন পর্যন্ত সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে ধারণার চেয়ে কম ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে লুইজিয়ানার উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী এই হারিকেনটি। ভয়াবহতার দিকে দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ চতুর্থ ক্যাটাগরির হারিকেন এই লরা। ভুপৃষ্টে আঁচড়ে পড়ার পর এর মাত্রা কমে যায়।
প্রদেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, লরার প্রভাবে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চারজনেরই মৃত্যু হয়েছে নিচে ঘরের ওপর গাছ চাপায়। বাকি দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ঘরের মধ্যে কার্বন মনোঅক্সাইড ক্রিয়ায় এবং একজনের মৃত্যু নৌকা ডুবে।
লুইজিয়ানার গভর্নর এডওয়ার্ডস জানিয়েছেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। প্রায় ছয় লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি সরবরাহ লাইনেও কিছু ক্ষতি হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছিল, লরার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ মাইল। এর প্রভাবে লুইসিয়ানা ও টেক্সাস উপকূলে ২০ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে।
বার্তাবাজার/এসজে