কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে একজন নিহত

রাঙামাটির কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত রুপন তনচংগ্যা (৪৫) রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বাডি মনি তনচংগ্যার ছেলে।

বৃহস্পতিবার রাতে উপজেলার রাইখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে রুপন তনচংগ্যা বাজার করে বাড়ি ফেরার পথে বন্য হাতি আক্রমণের শিকার হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে চট্রগ্রাম নেবার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, রুপন তনচংগ্যা বন্য হাতির আক্রমণে আহত হলে চন্দ্রঘোনা হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে মারা যান। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য আজ শুক্রবার রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর