প্রাণঘাতী করোনাভাইরাস সারা বিশ্বকে থমকে দিয়েছিল বেশ কিছুদিনের জন্য। এতটা স্থবির বিশ্ব এর আগে কখনও হয়নি। আজ (শুক্রবার) সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২ কোটি ৪৬ লাখেরও বেশি মানুষ। এই বিশাল সংখ্যক আক্রান্তের মাঝে বর্তমানে ৬৬ লাখ ৯৬ হাজার ৮৮ জন চিকিৎসাধীন ও ৬১ হাজার ৩৯৮ জন আশঙ্কাজনক অবস্থায় থাকলেও সুস্থতার সংখ্যাটাও একেবারে কম না। ইতোমধ্যেই ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার ৯৬০ জন মানুষ সুস্থ হয়েছে ভাইরাসটি থেকে।
বিশ্বের পরিসংখ্যান রাখার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, কোভিড-১৯ থেকে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৪৭ হাজার ৯৪০ জন, ব্রাজিলে এই সংখ্যাটা ২৯ লাখ ৪৭ হাজার ২৫০, ভারতে ২৫ লাখ ৮৩ হাজার ৬৩, রাশিয়ায় সাত লাখ ৯২ হাজার ৫৬১, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৩১ হাজার ৩৮৮, পেরুতে চার লাখ ২১ হাজার ৮৭৭, মেক্সিকোতে চার লাখ ৪৭৯, চিলিতে তিন লাখ ৭৭ হাজার ৯২২, ইরানে তিন লাখ ১৬ হাজার ৬৩৮, পাকিস্তানে দুই লাখ ৭৯ হাজার ৫৬১, সৌদি আরবে দুই লাখ ৮৬ হাজার ২৫৫।
এছাড়া, তুরস্কে দুই লাখ ৪০ হাজার ৭৯২, ইতালিতে দুই লাখ ছয় হাজার ৫৫৪, জার্মানিতে দুই লাখ ১৫ হাজার ৪৯৫, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৯৩ হাজার ৪৫৮, কাতারে এক লাখ ১৪ হাজার ৭৯৭, কানাডায় এক লাখ ১২ হাজার ৮২৫, ফ্রান্সে ৮৫ হাজার ৯৪৮ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৯১ জন এবং ওমানে ৭৯ হাজার ৬০৮ সুস্থ হয়ে উঠেছে।
পাশাপাশি কুয়েতে ৭৪ হাজার ৫২২ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৯ হাজার ৪৭২, সিঙ্গাপুরে ৫৫ হাজার ১৩৯, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ৫৫১, অস্ট্রেলিয়ায় ২০ হাজার ৩৬৬ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৯৪ জন সুস্থ হয়ে উঠেছে।
বাংলাদেশেও এই মরণব্যাধি থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন।
বার্তাবাজার/এসজে