৪ দিন ভেসে থাকার পর বঙ্গোপসাগর থেকে নৌকাসহ ২০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। চট্টগ্রামের কুতুবদিয়ার ১২ নটিক্যাল মাইল দূরবর্তী এলাকা থেকে গত বুধবার বিকেলে তাদের উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ আগস্ট মাছ ধরতে ওই জেলেরা সমুদ্রে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে মাছ ধরার নৌকা এফবি রায়হান নিয়ন্ত্রণ হারিয়ে গত চার দিন ধরে সাগরে ভাসছিল। উদ্ধারের পর নৌকাসহ জেলেদের কুতুবদিয়া কোস্টগার্ড স্টেশনে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়। পরে নৌকাটি মালিকের কাছে হস্তাস্তর করা হয়।
বার্তাবাজার/এমকে