ঢাকার কেরানীগঞ্জের বছর খানেক আগে গনপিটুনিতে নিহত যুবকের পরিচয় এখোনো পাওয়া যায়নি। ২০১৯ সালে ১৮ জুলাই কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় গনপিটুনিতে ওই যুবক নিহত হন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফাহাদ জানান, বিচ্ছিন্ন এক ঘটনায় খোলামোড়া এলাকাবাসী এক যুবককে গনপিটুনি দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় যুবকটিকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকটি মারা যায়। যুবকটির গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য মোটা, বয়স আনুমানিক ৪৫ হবে। লম্বায় ৫ ফুট ৫ ইঞ্চি। পড়নে নীল সাদা চেক লুঙ্গি ছিলো। যুবকটির খোঁজ পাওয়ার জন্য আমরা অন্তত ১০০ থানায় যোগাযোগ করেছি। কিন্তু এখোনো পরিচয় মেলেনি যুবকের।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, যদি কেউ যুবকটির পরিচয় জেনে থাকেন তা হলে কেরানীগঞ্জ মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো।
বার্তা বাজার / ডি.এস