‘মাতৃভূমি’ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন সাইফ

শিরোনাম পড়ে হয়ত অনেকের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিন্তু এটাই সত্যি। সামনে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ, যে দেশটি কি না বাংলাদেশি ওপেনারের মাতৃভূমি! হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না, সাইফের মা একজন শ্রীলঙ্কান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে অভিষেক হয় সাইফের। পাকিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্য দুটো টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি। সর্বোচ্চ ইনিংসটি ১৬ রানের।

শ্রীলঙ্কা সফরে টেস্ট একাদশে সাইফের জায়গা হলে মায়ের দেশের বিপক্ষে খেলতে হবে তাকে। সাইফের বাবা প্রবাসী হিসেবে কাজ করতে গিয়েছিলেন সৌদি আরবে। সেখানেই তার পরিচয় হয় শ্রীলঙ্কান এক খ্রিষ্টান কন্যার সঙ্গে। পরিচয় থেকে পরিণয়। জীবনসঙ্গীনি হিসেবে লঙ্কান ওই কন্যাকেই বেছে নেন সাইফের বাবা। সেই হিসেবে সাইফের প্রকৃত ‘মাতৃভূমি’ শ্রীলঙ্কা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর