গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় মহেশপুর উপজেলার নওদাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই আরোহী যশোরের চৌগাছা উপজেলার বড় কাটুরিয়া গ্রামের বাসিন্দা।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ইসমাইল হোসেন ও রকি নামের দুই যুবক মহেশপুর থেকে যশোরের চৌগাছায় যাচ্ছিল। মহেশপুর-চৌগাছা সড়কের নওদাগ্রাম মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন মারা যান। আহত রকিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যু হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর