সময় যত যাচ্ছে ততই বাড়ছে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। চীন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাস দুই শতাধিক দেশে তাণ্ডব চালাচ্ছে। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষের। দিন দিন সংক্রমণ বাড়ছেই করোনার হটস্পট ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাকে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে প্রতিনিয়ত প্রাণ কেড়ে নিচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের ৬০ লাখ ১৫ হাজার ৩১৭। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৮৩ হাজার ৯৫৯ জন।
কেএস/বার্তাবাজার