জামিনে মুক্তি পেলেন রাবি শিক্ষক জাহিদুর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলায় তিনি কারাগারে ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি লাভ করেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

এর আগে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে জাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজশাহী সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা। গত ১৭ জুন মধ্যরাতে রাবির শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেফতার করে পুলিশ। পরে এ ঘটনায় তাকে সাময়িক বহিষ্কার করে রাবি প্রশাসন।

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর কাজী জাহিদুর তার ফেসবুকে স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি লেখা পোস্ট করেন। পরে তার শাস্তির দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষকরা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর