ব্লেড দিয়ে শিশুর শরীর ক্ষতবিক্ষত করা সেই মা গ্রেপ্তার

শিশু কন্যা মায়শা আকতারকে ব্লেড দিয়ে কেটে ও বিভিন্ন কায়দায় পিটিয়ে গুরুতর আহত করে তার সৎ মা নিশু আকতার। আর এ ঘটনায় নিশু আকতারকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিশু আকতারের বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের রিকশাচালক মো. নাজিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।

আর এ ঘটনায় শিশুর বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমানের নেতৃত্বে একদল পুলিশ সৎ মাকে গ্রেপ্তার করে। আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ বলেন, রিকশাচালক নাজিম উদ্দিনের প্রথম স্ত্রীর মারা যান। এরপর তিনি নিশু আকতারকে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর সংসারে কন্যা সন্তান মায়শাকে রিকশাচালকের দ্বিতীয় স্ত্রী প্রায়ই শারীরিক নির্যাতন চালাতেন।

এ বিষয়ে অতিরিক্ত পুরিশ সুপার মো. তারিক রহমান বলেন, ‘শিশুকে ব্লেড দিয়ে কেটে ক্ষতসহ নানাভাবে নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা রেডর্ক করা হয়েছে। আর এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সৎ মা নিশু আকতারকে গ্রেপ্তার করে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর