ইভ্যালির চেয়ারম্যান, এমডির ব্যাংক হিসাব জব্দ

ইন্টারনেটে কেনাকাটার প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার (২৭ আগস্ট) মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই ব্যবস্থা নিয়েছে।

অস্বাভাবিক ক্যাশ ব্যাক অফারের কথা বলে অর্থ নিয়ে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

ইভ্যালির চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য স্থগিত রাখতে বলেছে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় এই সংস্থাটি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর