মেহেরপুরে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

মেহেরপুরে ২৫ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের মিখাইলের ছেলে বজলু (৩০)তার স্ত্রী মুক্তি(২৫) ও একই গ্রামের আদম আলীর ছেলে আজিম (২৬)।
মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খান বার্তা বাজার’কে জানান মেহেরপুরের কোট মোড়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই হারুন শেখ ও এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ বজলু, মুক্তি ও আজিমকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর