“শোকাবহ আগস্ট” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ায় তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে “শোকাবহ আগস্ট” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজিব।

তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এবং আওয়ামী যুবলীগ সাভার শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন |

সভায় অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগ (ঢাকা জেলা উত্তর) সাধারণ সম্পাদক সায়েম মোল্লা সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর