বড়াইগ্রামে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামে শোককে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানিয়ে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেল ৫ টায় উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উক্ত দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সফল প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি।

সভায় চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান সরকার এর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ এর সঞ্চালনায় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম খান, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম, জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহিন, সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম নিবীর, চান্দাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক পিয়াস সরকারসহ প্রমূূখ।

আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫’ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য এবং সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর